ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনীর নেতৃত্বে মানববন্ধন ও বিজয় র‍্যালি


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:৩১

কুমিল্লার লাকসামে ৫ আগস্ট, মঙ্গলবার, সাবেক ডাকসু সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনীর নেতৃত্বে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিজয় র‍্যালি বের করা হয়েছে। লাকসাম-মনোহরগঞ্জ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে র‍্যালিটি লাকসাম দৌলতগঞ্জ জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অপরদিকে, ড. রশিদ আহমেদ হোসাইনীর নেতৃত্বে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহালের দাবিতে লাকসাম বাইপাসে একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ড. রশিদ আহমেদ হোসাইনী তার বক্তব্যে বলেন, "আমরা আসন নিয়ে বিভাজন চাই না। আমাদের একটিই দাবি, বিগত দিনে যে আসনটি ছিল, সেইভাবেই থাকতে চাই। ইসির কাছে আমাদের আবেদন, আপনারা সাবেক কুমিল্লা-০৯ আসনটি বহাল রাখুন।" বিজয় র‍্যালি ও মানববন্ধনে লাকসাম-মনোহরগঞ্জ আসনের বিএনপির সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত