ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ১:১৩
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১২ মাদকসেবীকে গ্রেফতারসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে  গতকাল শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন সারাই বালারঘাট পশ্চিমপাড়া মৌজাস্থ ধৃত মো. মোতাচ্ছেনের (৩৩) বসতঘরের দক্ষিণ দুয়ারী চালির নিচ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত  মো. মোক্তারুল ইসলাম (২৪), মো. মোতাচ্ছেন (৩৩), মো. রতন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।

দ্বিতীয় অভিযানে শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন চেয়ারম্যানটারী মৌজাস্থ জনৈক মনজুদার রহমান মিলনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মো. আবুজার রহমান @ মনষাকে (৭৪) গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।

তৃতীয় অভিযানে শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যৌথ অভিযানে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২ মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম