ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ায় জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:১৭

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় "আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি" উদযাপন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বিজয় র‍্যালিটি বের হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জনাব কুতুব উদ্দিন, এবং সমাবেশ পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দীন সাবেক এমপি ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা শহর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ, সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান
খোকসা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন খান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যবৃন্দ: আবু তালেব, এ্যাডভোকেট খাদিমুল ইসলাম, আব্দুল মুইদ বাবুল, আলামিন রানা কানাই কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব এ্যাড. নূরুল ইসলাম যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, সাবেক সমন্বয়ক জিল্লুর রহমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার নিশাত এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি জয়ন্ত কুমার কুন্ডু বলেন,ফ্যাসিস্ট হাসিনা হিটলারকেও হার মানিয়েছেন। গত ১৮ বছর ধরে দেশের মানুষ গুম-খুন, গণতন্ত্র হরণ, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা বিজয় অর্জন করেছি। তবে ষড়যন্ত্র এখনো চলছে। তাই ঐক্যবদ্ধ থেকে আমাদের সংকট মোকাবেলা করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বার্তা— 'তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে'— জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।"

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের