রাণীনগরে জামায়াতে ইসলামীর গণমিছিল
২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আয়োজনে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এদিন বিকেলে উপজেলা সদরের রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও সমর্থকরা অংশ নেয়। মিছিল শেষে সদর বাজারের চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী খবিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম,উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী মনোনতি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার মেম্বার প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে