বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন মহাপরিচালক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সহকারী পরিচালক থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পনেরো জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র্যাংক ব্যাজ পরিয়ে সম্মানিত করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি একটি গৌরবময় অর্জন, তবে এর সঙ্গে দায়িত্ব ও কর্তব্যের বহুমাত্রিকতা বাড়ে। তিনি প্রত্যাশা করেন, প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে বাহিনীর কার্যক্রমে গতি, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে মো. জয়নাল আবেদীন বক্তব্য রাখেন। তিনি বলেন, এই পদোন্নতি আমাদের জন্য যেমন সম্মানজনক, তেমনি এটি ভবিষ্যতের দায়িত্ব পালনে এক অনুপ্রেরণা। তিনি অঙ্গীকার করেন যে, নবনিযুক্ত উপপরিচালকেরা সম্মিলিতভাবে বাহিনীর সেবায় ও দেশের কল্যাণে আরও নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে কাজ করে যাবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. জয়নাল আবেদীন, এস.এম. শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মোহা. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস.এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস.এম. আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন এবং মোহাম্মদ জসীম উদ্দিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৪ আগস্টের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং মহাপরিচালক তাঁদেরকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন। অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো