ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

পাকিস্তানি ক্রিকেটারদের বেতন বাড়ল ৫০ শতাংশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২৫ সকাল ৯:১

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ দলের দুই নারী ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ছাড়া চুক্তিতে থাকা জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন এবার ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। সবমিলিয়ে এই তালিকায় জায়গা হয়েছে ২০ ক্রিকেটারের।
৫ ক্যাটাগরিতে বেতনভেদে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এর মধ্যে ‘ই’ ক্যাটাগরিতে অনূর্ধ্ব-১৯ দলের আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১ জুলাই থেকে এক বছরের জন্য নতুন এই চুক্তি করা হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেটারদের সঙ্গে। এবার প্রতি ক্যাটাগরির ক্রিকেটাররাই আগের চেয়ে ৫০ শতাংশ বেতন বেশি পাবেন। যদিও তাদের আর্থিক অঙ্কটা প্রকাশ করা হয়নি।
পিসিবির তথ্যমতে— টি-টোয়েন্টির শীর্ষ র‌্যাঙ্কিংধারী বোলার সাদিয়া ইকবাল, অধিনায়ক ফাতিমা সানা, মুনিবা আলি এবং সিদরা আমিনকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনজন– আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ ও নাশরা সান্ধু। রামিন শামিম ‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার। এ ছাড়া ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সবচেয়ে বেশি ১০ জন– গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ, সাইয়েদা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।
২০ জনের এই কেন্দ্রীয় চুক্তিতে এবার নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন– আলিয়া রিয়াজ (বি ক্যাটাগরি), নাতালিয়া পারভেজ (ডি ক্যাটাগরি), সিদরা নওয়াজ (ডি ক্যাটাগরি), ওয়াহিদা আখতার (ডি ক্যাটাগরি), আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকার (উভয়েই ই ক্যাটাগরি)।

 

Aminur / Aminur

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল