এনসিএলে খেলবেন তামিম-মুশফিক-রিয়াদ
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি সংস্করণে মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। পাঁচ মাস পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এনসিএল টি-টোয়েন্টি খেলবেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদও।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, তামিম খেলবেন এবারের আসরে। গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় মাঠেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর একাধিক পর্যায়ে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়েছেন তিনি। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার পর সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছেন ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম। তামিমের মাঠে ফেরার কথা জানিয়ে আকরাম বলেন, ‘তামিমের সঙ্গে কথা হয়েছে, ও খেলবে।’
এদিকে এনসিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিমও। ইতোমধ্যেই সিলেট বিভাগের হয়ে খেলতে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটার। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ মাঠে অনুশীলন শুরু করলেও তার খেলা এখনো নিশ্চিত নয়। তবে আকরামের বিশ্বাস, এনসিএল টি-টোয়েন্টিতে তাকেও দেখা যাবে। আকরাম বলেন, ‘মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ এখনও নির্বাচকদের কিছু বলেনি। তবে আমার ধারণা ও খেলবে, খেলা উচিত।’
Aminur / Aminur
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি