নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা
খেলার মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায় নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করেছে তারা। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় বিষয়টি। সাবেক তারকা পেসার শোয়েব আক্তার তো বলেই দিয়েছেন, ‘পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড।’
কিউইদের সিরিজ বাতিলের প্রভাবটা ভালোভাবেই পড়বে পাকিস্তান ক্রিকেটের ওপর। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সেটা। নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পর আসন্ন পাকিস্তান সফর নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী মাসে পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ড নারী ও পুরুষ ক্রিকেট দলের। তবে এই সফর নিয়ে আগামী ‘২৪ থেকে ৪৮ ঘণ্টার’ মধ্যে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে ইসিবির।
এ নিয়ে বোর্ডের এক মুখপাত্র বলেছেন, আমরা নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করার ব্যাপারে অবগত আছি। পাকিস্তানে থাকা আমাদের নিরাপত্তা প্রতিনিধিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আগামী দু-এক দিনের মধ্যেই ইসিবি আসন্ন সফরের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেবে।
২০০৫ সালের পর নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। বলা হচ্ছিল, ২০২০ সালে করোনা মহামারীতে লকডাউন চলাকালীন ইংল্যান্ড সফরের প্রতিদান হিসেবে এবার পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। কিন্তু সেটি নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হলো।
জামান / জামান
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স