কেশবপুরে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, হরি-ঘ্যাংরাইল অববাহিকার জলাবদ্ধতা নিরসন কমিটির সভাপতি পাউবো’র সাবেক সদস্য বিএনপি নেতা মহির উদ্দিন বিশ্বাস, চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি জাকির হোসেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল ও পানি উন্নয়ন বোর্ডের এসডিই সুমন শিকদার প্রমুখ। এছাড়াও এলাকার ভুক্তভোগী ও সুধীজন।
সভায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য শনিবার সরেজমিন নৌকাযোগে কাশিমপুর থেকে বড়েঙ্গা অভিমুখে পরিদর্শন শেষে পানি নিষ্কাশনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান