কোম্পানীগঞ্জে ‘বেটার লাইফ লার্নিং সেন্টার’-এর শুভ উদ্বোধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত লন্ডন টাওয়ারে বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন ভাষায় স্পোকেন ও সুন্দর হাতের লিখা কোর্সের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘বেটার লাইফ লার্নিং সেন্টার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনী আছিরিয়া ফাযিল মাদ্রাসার সহ-অধ্যাপক মাওলানা মহিউদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধান করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নূরুল্যাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফয়েজুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট কেজি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ কামরুজ্জামান।
অতিথিরা বলেন, বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য প্রয়োজনীয় জীবনমুখী শিক্ষা প্রদানে ‘বেটার লাইফ লার্নিং সেন্টার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, বয়স্কদের জন্য কোরআন শিক্ষা ও অন্যান্য শিক্ষামূলক কোর্সের আয়োজনের জন্য তারা প্রতিষ্ঠানের পরিচালককে ধন্যবাদ জানান।
প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ নূরুল্যাহ জানান, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে নিজেকে যুক্ত রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে সুন্দর হাতের লেখা, একাধিক ভাষায় কথা বলা, বয়স্কদের শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা এবং বিদ্যালয়ের গণিত সমাধান কোর্স চালু থাকবে। এসব প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী ১৫ আগস্ট থেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইজদী খিদমাতুল উম্মাহ নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইউনুস আহমেদ, বামনী আছিরিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কামাল উদ্দীন, মুক্তিযোদ্ধা শহীদ কামাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ উল্যাহ মিরাজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ