লোহাগড়ায় পুকুর থেকে নির্মাণ শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার মাইটকুমড়া গ্রামের একটি পুকুর থেকে সোয়েবুর খান (৪৩) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোয়েবুর খান মাইটকুমড়া গ্রামের ইউনুস খানের ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে সোয়েবুর খান পৌরসভা গেট এলাকার মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত ক্যারাম খেলেন। কিন্তু গভীর রাতেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। পরদিন শুক্রবার দুপুরে গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী