ধামরাইয়ে মদ্যপানে দুইজনের মৃত্যু
ঢাকার ধামরাইয়ের অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ আগস্ট) রাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর আদর্শ গ্রামে কাশেম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বিপ্লব কূজুর (৪৫) ও সুধীর তিগ্যা (৪৫)। এরা উভয়ই রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। ছোট কালামপুর কাশেম এর বাসায় ভাড়া থাকে বিপ্লব কূজুর বিসিক শিল্প নগরীর একটি সুতার কারখানায় কর্মরত ছিলেন ও সুধীর তিগ্যা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
জানাযায়,গত বুধবার উভয়ই মদ্যপানে অসুস্থ্য হয়ে পরলে বাসায় রেখে তাদের চিকিৎসা প্রদান করে। পরে আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় তার উভয়ই মৃত্যু বরন করে।
সকালে প্রতিবেশী ভাড়াটিয়া দেখে তারা বিছানার এমন ভাবে পরে আছে মনে হয় মৃত। তখন লোকজন ডাকলে বাড়ির মালিক কাশেম এসে দেখে তারা মারা গেছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার