ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: জবির ফিন্যান্স ১৭তম ব্যাচের সহপাঠীদের বিবৃতি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৮-৮-২০২৫ বিকাল ৭:২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের সহপাঠী আব্দুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন। তারা দাবি করেছেন, এই অপপ্রচারের পেছনে রয়েছে একটি কুচক্রী মহলের পরিকল্পিত কর্মকৌশল।
গত ৭ আগস্টের একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে পড়ছে। এসব প্রচারণা আব্দুর রহমানের মানহানি ও ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
সহপাঠীরা জানান, আব্দুর রহমান শান্ত, ভদ্র ও দায়িত্বশীল স্বভাবের একজন শিক্ষার্থী। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের কোনো প্রমাণ নেই। বরং, যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তারা প্রত্যাশা করেন, প্রশাসন যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করে।
এক যৌথ বিবৃতিতে ফিন্যান্স ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন“চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে যদি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আব্দুর রহমানকে নিয়ে অপপ্রচার চালাতে থাকে, তাহলে আমরা আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নিতে বাধ্য হব।”

Aminur / Aminur

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ