ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খাঁন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ১:১৬

নোয়াখালীর হাতিয়া উপজেলার সম্ভ্রান্ত ও প্রথিতযশা ব্যক্তিত্ব চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খাঁন সাহেব ছৈয়দ আহম্মদ মিয়ার নাতী এবং চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাছুদুল হক খান খোকা মিয়ার চতুর্থ ছেলে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খান টুনু ডাক্তার (৭৫) বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি  স্ত্রী , নয় ছেলে মেয়ে সহ বহু আত্বীয় স্বজন রেখে গেছেন।
 মরহুমের জানাজা নামাজ শনিবার সকালে ছৈয়দিয়া বাজার প্রধান সড়কে অনুষ্ঠিত হয়েছে। এসময় বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  বীর মুক্তিযোদ্ধা মরহুম দিদারুল ইসলাম খাঁন এর রাষ্ট্রীয় মর্যাদার শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মং এছেন, হাতিয়া থানা ওসি তদন্ত আনিছুররহমান. বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাবুলাল চন্দ্র দাস, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণসহ পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকার মুসল্লিয়ানবৃন্দ। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ