ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:২১

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা। শনিবার (৯ আগস্ট) সকালে ভূঞাপুর প্রেসক্লাবের আয়োজনে ভূঞাপুর-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম ভূঁইয়া, সাংবাদিক আল আমিন শোভন, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, অর্থ সম্পাদক মামুন সরকার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আব্দুর রহিম মিয়া, আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, শফিউর রহমান, আতিফ রাসেল, আমিনুল ইসলাম, সাজেদুল ইসলাম শুভ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এসময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ