সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে উত্তরা প্রেসক্লাব। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উত্তরা পূর্ব থানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।
এদিন সকাল সাড়ে ১০টায় উত্তরার ঐতিহাসিক বিএনএস সেন্টারের সামনে উত্তরায় বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উত্তরা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন—সংগঠনের সভাপতি ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দৈনিক খোলা কাগজের সিটি রিপোর্টার মাহফুজুল আলম খোকন, টাফ রিপোর্টার শিপার মাহমুদ, ভিন্নমাত্রার প্রকাশক মাসুম বিল্লাহ, দৈনিক ইত্তেফাকের উত্তরা প্রতিবেদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, এশিয়ান টেলিভিশনের উত্তরা প্রতিবেদক ফরিদ আহমেদ নয়ন, নারী সম্পাদক ও মাই টিভির উত্তরা প্রতিবেদক মাহমুদা আক্তার পুষণ , সিনিয়র সাংবাদিক এস এম মনির হোসেন জীবন, একুশে টেলিভিশনের প্রতিবেদক মো. ইমন, দৈনিক যুগান্তরের পূর্ব থানা প্রতিবেদক এ্যাডভোকেট আরিফ হোসেন চৌধুরী, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিবেদক রবিউল আলম রাজুসহ উত্তরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। দুপুর ১টায় মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি