ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় কেশবপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:৩১

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে প্রেসক্লাব হল রুমে এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খাান। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, মেহেদী হাসান জাহিদ, সাধারণ সদস্য আব্দুল মোমিন, বিল্লাল হোসেন, জাকির হোসেন প্রমুখ। প্রতিবাদসভায় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক