ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ৪:৯

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতিসন্তান ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ আগস্ট শনিবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
 
ফাউন্ডেশনের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী ফকির মোঃ মমতাজ উদ্দিন রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। 

টেলিভিশন ধারাভাষ্যকার আয়েশা হক শিমুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য সচিব মাজহারুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন, চরদুলর্ভ খাঁ উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী কাইমা আক্তার, কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অলি উল্লাহ, কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া ইসলাম অধরা, বড়সিট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দেবনাথ প্রমুখ। হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ২'শ ৯জন শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৩৪ জন মেয়ে এবং ৭৫ জন ছেলে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান বলেন, তরুণ মেধাবীরাই দেশ গড়বে। তারা রাজনীতিও করবে। দেশ, জাতী ও সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে, তাই দায়বদ্ধতা স্বীকার করতে হলে মেধাবীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। সমাজপ্রতিদেরও তাদের প্রতি দায়িত্ব রয়েছে। তাই তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আগামী দিনেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ফাউন্ডেশন তাদের পাশে থাকবে।

মেধাবী তরুণরা আমাদের জাতির শক্তি। স্বাধীনতা ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তরুণদের শক্তি, উদ্যোম ও ত্যাগ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বর্তমানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হলে তাদের মেধার সর্বোচ্চ স্বীকৃতি দিতে হবে। মেধা বিকাশের অফুরান সম্ভাবনাকে এগিয়ে নিতে ২০২৫ সনের মাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫ অর্জনকারীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হলো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ গাঁও কালিয়াব দাখিল মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। পরে হরিমঞ্জুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ