নওগাঁয় সাংবাদিক তুহিন হত্যার বিচার ও সুরক্ষা আইনের দাবিতে মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার চেষ্টার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় মুক্তির মোড়ে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মুক্তির মোড় থেকে নওজোয়ান মাঠ পর্যন্ত যায়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, খুন, গুম এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই এর বিচার হয় না। তারা সাংবাদিকদের জন্য আলাদা 'সাংবাদিক সুরক্ষা আইন' প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবি জানান। বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে তাদের সন্তানদের এতিম হওয়ার ঘটনা বাড়তেই থাকবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর তুলে ধরেন, কিন্তু তারাই বারবার আক্রমণের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম আর রকি, ডিবিসি নিউজের নওগাঁ প্রতিনিধি একে সাজু, এশিয়ান টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান