ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ফরিদপুর সুগার মিলে কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:১৪

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে সদর দপ্তর এবং বিভিন্ন মিল/প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের চার দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার থেকে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলের প্রশিক্ষণ ভবনে এই কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণের ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান (এনডিসি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ) সেলিনা আক্তার। প্রশিক্ষক হিসেবে ছিলেন সদর দপ্তরের উপ-মহাব্যবস্থাপক (ক্রয়) মো. দেলোয়ার হোসেন।

শনিবার জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ এর বিধান, দরপত্র মূল্যায়ন, অনুমোদন, চুক্তি সম্পাদন, টেন্ডার আহ্বান পদ্ধতি, বাছাইকরণ, তুলনামূলক বিবরণী প্রস্তুতকরণ, কার্যাদেশ প্রদান এবং মালামাল সংগ্রহের ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে ফরিদপুর সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার সহ প্রশাসনের ৩০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-ব্যবস্থাপক (ল্যাব) প্রলয় কুমার সাহা। এই প্রশিক্ষণ আগামী মঙ্গলবার শেষ হবে।

এমএসএম / এমএসএম

রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক

সততা ও সাহসিকতার প্রতীক পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

পূর্ব ডামুড্যা ইউনিয়ন নির্বাচনে তরুণদের পছন্দের শীর্ষে ছাত্রনেতা রাসেল সরদার

মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বারহাট্টায় জমজমাট ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের যুক্তিতর্ক

৮ মাসের সাধনায় হাতে কুরআন লিখে অনন্য নজির গড়লেন লাকসামের সুরাইয়া

আশুলিয়ায় ফুটবল উন্মাদনার মধ্যেও হিংস্রতা কেড়ে নিল ১৫ বছরের কিশোরের প্রাণ

অধ্যক্ষের পদ ফিরে পেতে রাষ্ট্রের কাছে আকুতি জানালেন বৃদ্ধ শিক্ষক ফরিদ আহমেদ

রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন: নদী বাঁচানোর প্রত্যয়

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে নিজস্ব অর্থায়নে ২ মেট্রিক টন পোনা ছাড়লেন প্রধান শি: আব্দুল জলিল

অর্ধগলিত মরদেহ উদ্ধার মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার নিহতের ছেলে

স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো সলঙ্গার ঝুঁকিপূর্ণ সড়ক

নাজিরপুরে পল্লী বিদ্যুতের অতিরিক্ত ‘ভুতুড়ে বিল’ বেড়েছে গ্রাহক অসন্তোষ।