ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সাকিবের কাছ থেকে উপহার পেয়ে মুগ্ধ সিরাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:২৬

এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে ধারাবাহিক পারফরম্যান্সে মাগুরার অজোপাড়া গ্রাম থেকে উঠে এসে বিশ্ব তারকা হয়েছেন তিনি। কিন্তু ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে নেমে বিতর্কে জড়ান সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও রাজনৈতিক তকমা তাকে জাতীয় দল থেকে অনেক দূরে সরে দিয়েছে। গত বছরের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
লন্ডনের ক্রাউচ অ্যান্ড ক্রিকেট ক্লাবের এক সন্ধ্যা যেন রূপ নিলো বন্ধুত্বের অনন্য গল্পে। দীর্ঘদিনের বন্ধু মোহাম্মদ সিরাজউল্লাহ খাদেমের জন্য ক্রিকেটের ব্যাট থেকে শুরু করে বল, হেলমেট, প্যাড, জুতা-সব উপহার দিলেন সাকিব আল হাসান। এমন উপহার পেয়ে সিরাজউল্লাহর আনন্দের শেষ নেই।
বাংলাদেশি বংশোদভূত পর্তুগালের হয়ে খেলা এই ক্রিকেটার ইতোমধ্যে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। সাকিবের কাছ থেকে পাওয়া পুরস্কা নিয়ে সিরাজ লিখেছেন, ‘ধন্যবাদ দোস্ত। জুতা, মোজা-ক্রিকেটের যা যা লাগে, তুই আমাকে সব দিয়েছিস। আমার জীবনে এই প্রথম কেউ ক্রিকেটের সামগ্রী উপহার দিল। তাও আবার এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।’
শুধু উপহারই নয়, সাকিবের আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যাত্রায় শুভকামনাও জানালেন তিনি, ‘সিপিএলে তোকে জানাই শুভকামনা। আর কী বলার আছে। তুই তো জানিসই আমার দোয়া সব সময় থাকে। তুই ভালো খেললে আমরাও ভালো থাকি। তোর খেলাগুলো উপভোগ করি। আশা করি, তুই সামনে আরও ভালো করবি। দোয়া করি।’

 

Aminur / Aminur

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল