ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সাংবাদিক হত্যার আসামীদের ক্রসফায়ারের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি সাংবাদিক নেতাদের


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৩৪

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিনকে নৃশংস ভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা।

শনিবার (০৯আগস্ট) বেলা ১১টায় পাঁচবিবি-হিলি সড়কের  তিন মাথায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন। 

এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার দাস, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, সাবেক সভাপতি  আব্দুল হাই, আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল,  নির্বাহী সদস্য সাংবাদিক সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংবাদিক আকতার হোসেন বকুল, দবিরুল ইসলাম, বাবুল হোসেন, আল কারিয়া চৌধুরী, দুলাল অধিকারী, রেজুয়ান হোসেন, নির্মল রায়, দেলোয়ার হোসেন, আব্দুল হাসিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে বলেন, সাংবাদিকরা তাদের পেশা দায়িত্বের জন্য বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হয়।  সাগর রুনির মত অনেককেই হত্যা করা হচ্ছে। এসব হত্যার ঘটনায় বিচারের নামে শুধুমাত্র ট্রায়াল চলে। একারণে তুহিন হত্যাকারীদের বিচারের নামে কোন ট্রায়াল না করে ক্রসফায়ারে দেওয়ার দাবী জানান।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন