ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাবের মানববন্ধন


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৫৬

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় লাকসাম পৌর শহরের হাউজিং মসজিদের সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।

লাকসাম প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, সহ-সভাপতি ও কালবেলা প্রতিনিধি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এম.এ মান্নান, অর্থ সম্পাদক ও বাংলা কাগজ প্রতিনিধি শহিদুল ইসলাম শাহিন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ আইন প্রণয়ন করতে হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত