ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দুমকিতে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:১২

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামলা আবাসন থেকে ডাকাতিয়া খাল গোড়া ভায়া তালুকদার বাজার মাটির রাস্তাটি পাকাকরণ করনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ পার্শ্ববর্তী ইউনিয়নের জনসাধারণ।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায়  তালুকদার বাজার রাস্তার উপরে উক্ত মানববন্ধন কর্মসূচি দক্ষিণ সালামপুর ম‌ঈনুল উলুম ক‌ওমী মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসীর মধ্য থেকে বক্তব্য রাখেন, জামলা নিবাসী মোঃ আমিনুল ইসলাম শাহিন খান,  উত্তর শ্রীরামপুর নিবাসী মোঃ জাকির হোসেন হাওলাদার, জামলার মোঃ গোলাম কিবরিয়া, সাংবাদিক প্রকৌশলী কামাল হোসেন, তালুকদার বাজার ব্যবসায়ী জাহিদুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খন্দকার মিজানুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর নিবাসী মনিরুল ইসলাম শুক্কুর , সোহাগ খান, রবিউল ইসলাম আব্বাস পাশ্ববর্তী মৌকরন ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান, মুরাদিয়া ইউনিয়নের লিটন ভুঁইয়া প্রমুখ। মানববন্ধনে বক্তাগন বলেন, দুমকি উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামলা আবাসন থেকে তালুকদার বাজার হয়ে দক্ষিনে ডাকাতিয়া খাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কাঁচা রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় পঞ্চাশ বছর পূর্বে রাস্তাটির নির্মাণ করার পর থেকে এখন পর্যন্ত পাকাকরণ তো দূরের কথা মেরামতের কাজ‌ও হয়নি। বর্ষার মৌসুমে রাস্তাটিতে বৃষ্টির পানি জমে কাঁদা এবং খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে যায়। বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও জন প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও অজানা কারণে রাস্তাটি পাকাকরণ হয়নি।

অথচ এই রাস্তা দিয়ে ৪ টি ইউনিয়নের সহস্রাধিক জনসাধারণ প্রতিদিন উপজেলা শহর দুমকি ও জেলা শহর পটুয়াখালীতে যাতায়াত করে। এছাড়াও এই রাস্তা দিয়ে তালুকদার বাজার ও কলবাড়ি বাজারের ব্যবসায়ীদের মালামাল ও চার ইউনিয়নের জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ  নির্মাণ সামগ্রী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি দিয়ে ১০/১৫ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদসহ এলাকাবাসীর চলাচলের একমাত্র মাধ্যম। অসুস্থ ও মুমুর্ষ রোগীদের জরুরি ভিত্তিতে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা প্রশাসন, এলজিইডি, জেলা প্রশাসনসহ  উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

এসময় এলাকাবাসীসহ পার্শ্ববর্তী মৌকরন, মুরাদিয়া, লেবুখালী ও লাউকাঠী ইউনিয়নের জনসাধারণ উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক