ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে বড়াইগ্রাম সাংবাদিকদের মানববন্ধন


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:৩০

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আলহাজ সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মেমন, বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, টেলিভিশন রিপোর্টার ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) নাটোর জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হাসানসহ বড়াইগ্রামে কর্মরত সব সাংবাদিক।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম