ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:৩১

দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানির পাশাপাশি দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনা জেলা মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। শনিবার (৯ আগস্ট) বরগুনা পৌরমার্কেটের সামনে সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরগুনা প্রেসক্লাবসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান তাপস। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবির মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মহিববুল্লাহ হারুন, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম টিটু মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মাহবুবুল আলম মান্নু, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ—সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম স্বপন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ইত্তিজা হাসান মনির প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলাসহ নানান ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। নিপীড়ন প্রতিহত করতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতনসহ সারাদেশের আইনশৃঙ্খলা ক্রমাগত অবনতির দিকে ধাবিত হচ্ছে। সাংবাদিকসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে। এমন একটি সভ্য দেশে এ অবস্থা চলতে পারে না। নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতির দায়ভার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বরগুনা প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার