ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অর্ধশতাব্দীরও বেশি সময় এক মসজিদে খেদমত-বয়সের ভারে বিদায় নিয়েছেন মুফতি দেলোয়ার হোসেন কাদেরী


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৪:১

চট্টগ্রামের ফটিকছড়িতে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে একই মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছেন বয়সের ভারে নিচ্ছেন অবসর।৫৪ বছর ধরে উপজেলার ভূজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড অবস্থিত ঐতিহ্যবাহী কোটবাড়িয়া জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছেন উত্তর চট্টলার সর্বজন শ্রদ্ধেয় শতবর্ষী আলেম হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন আল কাদেরী। 
 
শুক্রবার ৮ ই আগষ্ট বাদে জুমা জুমার নামাজের মধ্যে দিয়ে হুজুরের বিদায়  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার প্রবীণ মুরুব্বি মো.নুরুজ্জামান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো.নুরুল আলম গুরা মিয়া,চট্টগ্রাম হজ্জ কাফেলা এন্ড ট্রাভেল ইন্টারন্যাশনাল'র সহকারী পরিচালক, মির্জারহাট জামেয়া রজভীয়া নুরীয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বহু সংগঠনের দায়িত্বশীল, সমাজসেবক মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ।প্রবাসী মানব কল্যান পরিষদ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মো.শহিদুল ইসলাম শহীদ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ বাবর হোসেন, অর্থ  সম্পাদক মো.শাহাজাহান। 

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মো.বেলাল হোসেন। 

অনুষ্ঠানে বিদায়ী প্রবীণ আলেমেদ্বীন মুফতি দেলোয়ার হোসেন আলকাদেরী ও নবাগত খতিব মাওলানা মুহাম্মদ মনির হোসাইনকে ফুল দিয়ে বরন- সংবর্ধনা  ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় বিদায়ী হুজুরকে পোষাক ও নগদ অর্থ হাদিয়া প্রদান করা হয়। 

এছাড়া উপস্থিত ছিলেন প্রবাসী মো.শহিদুল্লাহ, প্রবাসী মো.শাহাদাত, প্রবাসী জেবল হোসেন কাঞ্চন,প্রবাসী আব্দুর রহিম, সর্দার আমির হোসেন,সর্দার সাইফুল ইসলাম,সাগর সিকদার,মো.জসিম,মন্নান মিস্ত্রি, নুরুল ইসলাম,সালাউদ্দিন,মামুন উদ্দিন, সোহেল,মাস্টার মহিউদ্দিন, মির আখতারুজ্জামান রুবেল প্রমুখ। 

অনুষ্ঠানে সফল করতে দেশে ও প্রবাসে অবস্থানরত প্রবাসীরা সহযোগিতায় এগিয়ে আসেন।হুজুরকে এলাকার যুবসমাজ রাজকীয় বিদায় দিতে ফুল দিয়ে কার সাজিয়ে হুজুরকে নিজ বাড়ীতে পৌঁছে দেন।  বিদায় কালে অশ্রুসিক্র নয়নে হুজুরকে এলাকার সর্বস্তরের মুসল্লীরা বিদায় দেন। 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ