সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট (শনিবার) বিকেলে বিবিরহাট মুক্তিযোদ্ধা চত্বরে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবে ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সভার শুরুতে বিবিরহাট বাসস্টেশন মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।মিছিল শেষে সাংবাদিকরা প্রতিবাদ সভায় যোগ দেন৷
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,সারদেশে সাংবাদিক নির্যাতন চলছে কিন্তু এর কোন বিচার হচ্ছে না। সাংবাদিকরা পেশাদারিত্বের কারণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। অথচ তাদের সুরক্ষা দিতে সরকার কোন ভূমিকা রাখতে পারেনি।এই পর্যন্ত যত সাংবাদিক খুন,গুম ও নির্যাতনের শিকার হয়েছে এখনো তার কোন প্রতিকার মিলেনি৷গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে শত মানুষের সামনে প্রকাশ্য কুপিয়ে জবেহ করে হত্যা করা হয়। এটা গণমাধ্যমের জন্য অশুভ সংকেত।আমরা বলতে চাই দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।আমরা জানিয়ে দিতে চাই সারাদেশে যেভাবে সাংবাদিকদের উপর নিপিড়ন-নির্যাতন বেড়েই চলেছে এটা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা চাই সরকার সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করে তা বাস্তবায়নে প্রতিফলন ঘটাবে।সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করতে হবে।
বক্তারা আরো বলেন,বিগত সময়ে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাধারণ সম্পাদক সোলায়মান আকাশের উপর হামলা করে তাদের কণ্ঠরোধ করে দিতে চেয়েছিল অশুভশক্তি।বিগত সময়ে ফটিকছড়িতেও সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে,অদূর ভবিষ্যতে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করে সরকারকে ভূমিকা রাখতে হবে।না হয় সকল সাংবাদিক, পেশাজীবীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কর্মসূচী ঘোষণা করা হবে।
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি ফটিকছড়ি থানা শাখার সভাপতি আবু তাহের আল কাদেরী ও সাধারণ সম্পাদক মাছউদ আল কাদেরী, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক নেতা রতন কান্তি চৌধুরী, প্রাথমিক শিক্ষক নেতা হিজল দাশ, এডভোকেট একে করিম, পেশাজীবি নেতা আবু শোয়াইব, জৈষ্ঠ্য সাংবাদিক আবু মুছা জীবন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইকবাল হোসেন মঞ্জু, সাবেক ছাত্রনেতা শাহ জালাল চৌধুরী, ইসলামী ফ্রন্টের ফটিকছড়ি শাখার সভাপতি হাবিবুল ইসলাম ভুইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, আব্দুল্লাহ্ আল মামুন, তানবীর চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান প্রমুখ।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, সালাহউদ্দিন জিকু, মো. জীপন উদ্দিন, রফিকুল ইসলাম, মো. সেলিম, কামরুল হাসান সবুজ, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নুরুল আবসার নূরী প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান নূর, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, নাজমুল তারেক, বেলাল রেজা, এরশাদ কাজল, জামায়াত নেতা কাজী নাজিম, এরশাদ উল্লাহ্, নেজাম উদ্দিন, আখতারুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মো.মানিক প্রমুখ।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ