ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জিপ বাংলাদেশের আয়োজনে হোসেন খালেদের নেতৃত্বের সাফল্য উদযাপন


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৪:৪০

জিপ বাংলাদেশ-টলেডো মোটরস লিমিটেড, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব হোসেন খালেদের সিটি ব্যাংক পিএলসি-র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সাফল্য উদযাপন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর উত্তরাতে ঢাকার জিপ এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজন কর হয়।অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের পরিচালকবৃন্দ, সিটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, জিপ কমিউনিটির সদস্য, অটোমোবাইলপ্রেমী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এটি শুধু একটি অর্জন নয়, বরং নেতৃত্বের এক অনন্য মাইলফলক যা প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যাবে।

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ এমডি হোসেন খালেদ বর্তমানে সিটি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য। তিনি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সূত্র মতে, তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাসের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেন।

তার পিতা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সিটি ব্যাংকের একজন অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক এবং চার মেয়াদে চেয়ারম্যান ছিলেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)