মেহেরপুরে " জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেহেরপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই, কারণ এটি শরীর ও মন সুস্থ রাখে এবং মানুষকে মাদক থেকে দূরে থাকতে সাহায্য করে। বক্তারা আরও উল্লেখ করেন, খেলাধুলার মাধ্যমে এক গ্রামের সাথে অন্য গ্রামের সম্পৃক্ততা বৃদ্ধি পায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার মো. আরিফ হোসেন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এবং বিভিন্ন কলেজের খেলোয়াড়বৃন্দ।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার