ধামইরহাটে স্বেচ্ছাসেবক লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাভেদ নওরোজ আলমগীগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকর এমপি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমন, সাংগঠনিক সম্পাদক কালী শংকর চৌধুরী, তরিকুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ লাল, পত্নীতলা উপজেলা সম্পাদক সামসুল হক, ধামইরহাট উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, শাহজাহান আলী কমল, ইমরুল কায়েস বাদল, ফজলুর রহমান, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদি হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হায়াত মো. তারিকুজ্জামান মনি, যুগ্ম-আহ্বায়ক এহসান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যদের হাতে নতুন সদস্য মনোনয়ন ফরম বিতরণ করেন সাংসদ শহীদুজ্জামান সরকার।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা