ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পূর্বের কমিটি নিয়ে অসন্তোষ, শরিয়তপুর সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ১২:৪৬

ইতালীতে বসবাসরত শরীয়তপুর জেলার প্রবাসীদের ঐক্যবদ্ধ করে শরীয়তপুর সমিতি গঠনের লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে পূর্বের কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা যায়। রবিবার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় ইতালির রাজধানী রোম শহরের লার্গো প্রেনেস্তিনায় কর্ণফুলী রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। দীর্ঘ ২৩ বছরের পুরোনো কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে একটি নতুন কমিটি করার জন্য ঐক্যবদ্ধ হন প্রবাসীরা। আলোচনায় বক্তারা বলেন, ২৩ বছর ধরে শরীয়তপুর সমিতিকে কুক্ষিগত করে রাখা হয়েছে এবং এই সময়ে কমিটির কোনো পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়নি। এতে নতুন নেতৃত্ব তৈরি হয়নি এবং গুটিকয়েকজন ছাড়া কেউ উপকৃত হয়নি। তারা অবিলম্বে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান। সভায় আগত মনির বন্দুকছি প্রশ্ন রাখেন, "২৩ বছর একটি কমিটি কিভাবে থাকে? কার্যত, এই সমিতিকে তারা পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে।" অন্যদিকে, বর্তমান কমিটির সভাপতি আব্দুর রব ফকির নতুন কমিটি গঠনের জন্য সাত দিনের সময় চেয়েছেন বলে সভায় উপস্থিত শাজাহান মাদবর জানান। তবে, আগত নেতৃবৃন্দ এদিনই নতুন কমিটি ঘোষণা করার জন্য স্লোগান দেন, এতে ঘণ্টাখানেক একটি অস্থিতিশীল অবস্থা বিরাজমান থাকে। পরবর্তীতে সভার সভাপতি ভুলু ছৈয়াল ২৪ ঘণ্টার মধ্যে কমিটির ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি দেওয়ার আশ্বাস দিলে সবাই শান্ত হন। রায়হান মোল্লার সঞ্চালনায় এবং ভুলু ছৈয়াল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মো. তারা মিয়া, সেলিম হাওলাদার, নজরুল ঢালী, সৈয়দ সুমন, সোলায়মান মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা