ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ২:৭

দৈনিক প্রতিদিনের কাগজ-এর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নৃশংসভাবে হত্যা করার মর্মান্তিক খবরে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত ও ব্যথিত। গত রবিবার বিকেলে লাকসাম রেলওয়ে জংশন চত্বরে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সত্য ও সাহসী সাংবাদিকতার নীতিতে অটল থেকে দেশের অপরাধী ও চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করতে গিয়ে আসাদুজ্জামান তুহিন নিজের জীবন উৎসর্গ করলেন, যা গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। সন্ত্রাসীদের এই নৃশংসতা কেবল একজন সাংবাদিককে হত্যা নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো প্রতিটি কলমযোদ্ধাকে স্তব্ধ করার অপচেষ্টা। তিনি ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান এবং সমাজের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার কলমযোদ্ধা। তাঁর সাহসী পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধ আমাদের সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী এবং সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় মাসুদ আজিম, জাহাঙ্গীর আলম, মুশিউর রহমান সেলিম, আমিনুল ইসলাম বাবুল সহ ফাউন্ডেশনের আরও অনেক সংবাদকর্মী ও সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জোর দাবি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কোনো সংবাদকর্মীর জীবনে না ঘটে। একই সঙ্গে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত