সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ করা হয়েছে কাশিয়ানীতে। প্রতিবাদ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
উপজেলার সম্মিলিত সাংবাদিকবৃন্দদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিক মোঃ ফায়েকুজ্জামান, নিজামুল আলম মোরাদ, শহীদুল আলম মুন্না, এম এ জামান, মিল্টন খান, আহাদুল হাসান, গিয়াসউদ্দিন গালিব, লিটন সিকদার, জাহিদুল ইসলাম, শেখ নুর ইসলাম লেলিন, নেওয়াজ আহম্মেদ পরশ, মামুন মোস্তফা বক্তব্য রাখেন।
বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।
মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ