বরগুনা- ১ আসনে বিএনপির মনোনয়নে প্রত্যাশী নুরুল ইসলাম
দেশ গঠনে অংশ নিন, ধানের শীষে ভোট দিন। এই স্লোগানকে সামনে রেখে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, বরগুনা এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশার আশায় তিনি, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ও গ্রামগঞ্জে, অসহায় গরিব দুঃখী মানুষের কাছে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রচার প্রচারণা করে ব্যস্ত সময় পার করছেন। বরগুনা- ১ আসন ব্যানার, ফেস্টুনে, লিফলেটে ছেয়ে আছে নুরুল ইসলামের।
তিনি বরগুনা আমতলী উপজেলার সোনাখালী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
ছাত্র জীবন ও চাকুরিতে কর্মরত থাকাকালীন আওয়ামী লীগের নির্যাতন, মামলা, হামলায় বহুবার কারাবন্দি হয়েছেন। এরপরও তিনি বিএনপি থেকে সরে দাঁড়ান নাই।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম বলেন, -বিগত দিনের স্বৈরাশ শাসক ও ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার তাদের সুবিধা হাসিল করার লক্ষে বরগুনা তিনটি আসনকে দুইটি আসনে পরিণত করে। ক্ষতিগ্রস্ত হয়, আমতলী ও তালতলী উপজেলা বাসী। এ ব্যাপারে আমি প্রধান নির্বাচন কমিশনে একটি লিখিত আবেদন দিয়েছি। আমতলী তালতলী উপজেলায় শিক্ষা ব্যবস্থা কৃষি রাস্তাঘাট সহ এলাকায় কোন উন্নয়নের ছোঁয়া পড়েনি। অবহেলিত রয়েছে এ অঞ্চলের সাধারণ মানুষ। বিএনপির পক্ষ থেকে এবার আমাকে যদি এ আসনে মনোনয়ন দেন, বিএনপি'র ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের, নেতৃত্বে আমি এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন করব। পরিশেষে আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।
স্থানীয়রা বলেন, -বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, সৎ নির্ভীক একজন শিক্ষিত যোগ্য রাজনীতিবিদ,এলাকায় তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন বিগত দিনে। অনেকবার দলের কাজ করতে গিয়ে কারাবন্দি হয়েছেন। তিনি বরগুনা- ১ আসনে এমপি হলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে। দীর্ঘদিন আমরা আমতলী ও তালতলী বাঁশি অবহেলিত রয়েছি, এখানে উন্নয়নের কোন ছোঁয়া লাগে নাই। বিএনপি দলের যারা শীর্ষ নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলামকে মনোনয়ন দেয়ার জন্য। দল তাকে মনোনয়ন দিলে এই আসনটি উন্নয়ন হবে,অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এমনটি আশা করছেন,জনপ্রতিনিধি ও স্থানীয়রা
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার