কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এ বছর প্রথমবারের মতো “ আর্ন্তজাতিক যুব দিব” এর সাথে একই দিনে “ জাতীয় যুব দিবস” উদযাপনের আয়োজন করা হয়েছে।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি. বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনউদ্দিনের সভাপতিত্বে অনষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাখোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক নজরুল ইসলাম ও জাইকা প্রতিনিধি জামাল উদ্দীন। বক্তব্য রাখেন, আইল্যান্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক সালমান উদ্দিন রাসেল, এনসিপি প্রতিনিধি আবু রাসেল রবিন প্রমুখ। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এসময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিবন্ধীত যুব সংঘটন মানবিক টিম কুতুবদিয়, প্রতিভা যুব কীড়া সংঘ ও আজম কলোনী জিনুক সংঘের যুব নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি শুধু হাতিয়ার নয়, উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। যুব সমাজকে প্রযুক্তি জ্ঞানে পারদর্শী করাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।বক্তারা আরও বলেন, যুব সমাজের সমস্যা সমাধানে কেবল সরকারের দৃষ্টিকোণ যথেষ্ট নয়। স্থানীয় কমিউনিটি,যুব সংঘটন,স্বোচ্ছাসেবক টিম এবং ব্যাক্তিগত উদ্যোগের সমন্বয়ে পরিকল্পনা করলে সেটি বাস্তমুখী ও টেকসিই হয়। তাই যুবকদের চাকরি পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টির মনমানসিকতায় নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে আগামীকাল ৭৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নিপুণ রায় চৌধুরী
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
নাগরপুরে ভাদ্রা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ ডাকাত আটক
মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
বাগেরহাটের মোংলার রাস্তায় ইজিবাইক চাপায় প্রান গেল স্কুলছাত্রীর
অভয়নগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
মাদক কারবারি দম্পতির সম্পদ ক্রোকের নির্দেশ
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছেঃ স্বাস্থ্য প্রতিমন্ত্রী