মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২) আগস্ট সকালে অনুষ্ঠানের শুরুতে ইসলামী সংগীত ও নাটক পরিবেশিত হয় এবং মেহেরপুরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইদুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা তাজউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, মেহেরপুর সরকারি কলেজ, মাহমুদুল হাসান, সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির, অধ্যক্ষ আল-আমিন বকুল, মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখা, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন এবং সোহেল রানা ডলার, পৌর আমির ও সাবেক সভাপতি মেহেরপুর জেলা ছাত্রশিবির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- সাবেক জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, পৌর শিবিরের সভাপতি আবু রায়হান, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি কামরুল ইসলাম নাহিদ এবং মুজিবনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মেহেরপুরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার