নির্বাচনি মাঠে বুলি ফুটালেও কথা রাখেনি মেম্বার গুরামিয়া,নাজিরখীল-সিকদারপাড়া সড়কের বেহাল দশা
ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ১৫ ই জুন,কিছু কম তিন বছর সময় পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত সেবা পায়নি ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দারা। অথচ নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকা এই প্রাথী ঘোষণা দিয়েছেন ৩ মাসের মধ্যে প্রধান প্রধান সড়কগুলোর কাজ সম্পূর্ণ করবেন৷শুধু তাই নয় এলাকায় এলাকায় অভিযোগ বক্স স্থাপন, বিচারকার্যে নিরপেক্ষতা সহ একটি মডেল ওয়ার্ড গঈে তুলার প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সরকারি বরাদ্দ না থাকলেও নিজ তহবিল থেকে কাজ সম্পূর্ণ করার আশ্বস্ত করেন তিনি নিজেই।এদিকে সড়কগুলো সংষ্কারের অভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, শুধুমাত্র ২ টি সড়কে নাম সর্বস্ব কিছু কাজ দৃশ্যমান হলেও বাকী কাজগুলো এভাবে পড়ে আছে নানান অজুহাতে। সড়কগুলো লক্কর ঝক্কর হওয়ায় বর্ষায় হাটু পরিবার কাঁদা আর বৃষ্টির পানিতে অতিষ্ঠ সিকদারপাড়া-নাজিরখীল-কোটবাড়ীয়া এলাকাবাসী। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে। এলাকায় আবাল-বৃদ্ধ,নারী-শিশু সবাই সড়কগুলোর নিরব দর্শক।এভাবে শত অনিয়ম অভিযোগে সংষ্কারহীন পড়ে আছে এলাকাটি।
মাঝে মাঝে রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে উঠলে এলাকার যুবসমাজ আর প্রবাসীরা কালেকশন করে ভাঙ্গা ইট আর বালি দিয়ে কোনরকম চলাচলের ব্যবস্থা করলে সেখানে হাজার দুইএক টাকা দিয়ে শরীক হন মেম্বার নুরল আলম গুরা মিয়া।এলাকাটি অনুন্নত হওয়ায় বিষয়গুলো নিয়ে উপর মহলে তদবির করার বা অভিযোগ দেওয়ার মতো কেউ নেই। সে সরলতার সুযোগ নিয়ে সহজ-সরল মানুষগুলো এভাবে দিনের পর দিন ঠকাচ্ছে জনপ্রতিনিধিরা।চেয়ারম্যানও এসব বিষয়ে বেশ উদাসীন,তিনি আবার অনেকগুলো সড়কের কাজ নিয়ে ব্যস্ত হলেও খবর নেওয়ার সময় পান না এসব এলাকার। এলাকার সচেতন মহল ওনাকে বিষয়গুলো জানালে তিনি বলেন এ পরিস্থিতিতে কাজ করতে হিমসিম খাচ্ছেন, তবে তিনি বাকী কাজগুলো ব্যাপারে তদবির করবেন বলে জানিয়েছেন এলাকাবাসীদের।
দৈনিক সকালের সময়ের প্রতিনিধি এসব বিষয়ে জানতে চাইলে কাজগুলো সম্পন্ন করতে সময় দিতে হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন। ইউপি সদস্য নুরুল আলম গুরা মিয়া জানিয়েছেন তিনিও চেষ্টা করছেন, আস্তে আস্তে তিনি সড়কগুলোর কাজ করবেন। তিনি বলেন বর্তমানে বাজেট নাই, যেগুলো হয়েছে তা কোনরকম করেছি। এভাবে চেয়ারম্যান ও মেম্বারের নানান অজুহাতে বিগত ২ বছর ৮ মাস অপেক্ষার প্রহর গুনছেন কোটবাড়ীয়া সিকদারপাড়া ও নাজিরখীল এলাকার সহজ-সরল বাসিন্দারা।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ