'রাষ্ট্রের জন্যে কাজ করি কিন্তু রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিচ্ছে না' সোহাগ আরেফিন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে ফেনী প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১১ আগস্ট) বিকেল ৪ টায় ফেনী প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় এ কথা বলেন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন।
বিএমইউজে ফেনী শাখার সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব মোমিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, বিএমইউজে ফেনীর সহ সভাপতি জহিরুল জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, বিএমইউজে ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ, সদস্য মহিউদ্দিন মহি, দিদার মজুমদার প্রমুখ।বক্তারা বলেন,সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইবুনালে ফাঁসি কার্যকর, সাগর- রুনি থেকে তুহিন পেশাগত দায়িত্ব পালনে নিহত সকল সাংবাদিকদের ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
বক্তব্যকালে সোহাগ আরেফিন বলেন রাষ্ট্রের জন্যে কাজ করি আমরা কিন্তু রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিচ্ছে না অনতিবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।এছাড়াও উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বিএমইউজে ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ গাজিউল হক, প্রচার সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য এম এ দেওয়ানী, মিজানুর রহমান, আবু জাফর আহমেদ হৃদয়, রফিক আলী, সাহার উল্যাহ বাহার, তাজুল ইসলাম, কাজী ওয়ারেদ, মিতুল চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ সহ আরো সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন