ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দেশ যখন অন্ধকারে ডুবে তলিয়ে যাচ্ছিলো তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেছিলেন- আলতাফ হোসেন চৌধুরী


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১২-৮-২০২৫ বিকাল ৫:৩০

দেশ যখন অসহায় হয়ে অন্ধকারে ডুবে তলিয়ে যাচ্ছিলো তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে শেখ মুজিব আটক হওয়ার পরে আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে যায়।  তখন মেজর জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নিজ হাতে অস্র ধরে যুদ্ধ করেছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন।
 মঙ্গলবার (১২ আগস্ট)  বেলা ১১ টায় দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় এক মতবিনিময় সভায় এমন কথা বলেন তিনি। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতের সাহায্যে দেশের উপর অত্যাচারের ষ্টীম রোলার চালিয়েছে। ফলে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।  আগামী সংসদ নির্বাচনের জন্য আমাদের  কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন  প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, নারী ও শিশু অধিকার ফোরাম পটুয়াখালী জেলার সভানেত্রী জেসমিন জাফর , পটুয়াখালী জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রুমি প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক  সহ-সভাপতি মোঃ নুরুল আমিন,সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ প্রিন্স শরীফ,মোঃ আমিরুল ইসলাম রয়েল, দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান,মাইনুল হাসান,আহসান ফারুক, সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোর্তজা বিল্লাহ,ওহাব হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা ফরাজি,  যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ । এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ