আনোয়ারায় ইয়াবাসহ ৪ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার খানজাহান আলী থানার আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে মো. মাসুদ রানা (২৮), তার ভাই মো. রিয়াজ হাওলাদার (২৩), একই জেলার মৃত বাবুল মোল্লার ছেলে সাজু মোল্লা (২৪) এবং মো. বাবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (২৩)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা স্থানীয় কোনো একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবাগুলো ক্রয় করে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা