নাগরপুরে পারিবারিক বিবাদের জেরে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যাচেষ্টা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত স্বামীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নাগরপুর উপজেলার বাবনাপাড়া (কামারপাড়া) এলাকায় কৃষ্ণ চন্দ্র বিশ্বাস (৩৪) নিজ দুইচালা টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন। পূর্বের পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী চন্দ্রিকা দাস (২৮) ঘুমন্ত স্বামীর মাথা ও কপালে শিল (পুতা) দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এরপর ধারালো চাকু দিয়ে দুই হাতে একাধিক কাটা রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কৃষ্ণ চন্দ্র বিশ্বাসের মা রেখা সরকার (৫৫) জানান, ছেলের চিৎকার শুনে তিনি ও স্থানীয়রা এগিয়ে এসে চন্দ্রিকা দাসের কবল থেকে আহত কৃষ্ণ চন্দ্রকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত নাগরপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনার খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ভোর ৫টার দিকে বাবনাপাড়া এলাকায় কৃষ্ণ চন্দ্রের বাড়ি থেকে চন্দ্রিকা দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আহতের মা রেখা সরকার বাদী হয়ে মামলা নং-০৮, তারিখ ১২/০৮/২০২৫, দণ্ডবিধির ধারা ৩২৫/৩২৬/৩০৭ অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং আহতের চিকিৎসা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম
সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি
শরণখোলায় অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট: আইনের ফাঁক গলে বারবার জামিনে মুক্ত শীর্ষ মাদককারবারীরা
রাজস্থলী তে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত
ফরিদপুর মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট
ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
কর্মস্থলে অনুপস্থিত থেকে হাবিবউল্লাহ প্রেসক্লাব বাণিজ্য, তদন্তের দাবী
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর তীররক্ষা বাঁধ ড়েবে গেছে, আতঙ্কে স্থানীয়রা