ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ২:১১

সম্প্রতি, অতি বৃষ্টির ফলে ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। থমকে গেছে জনজীবন। পানি বন্দী জীবন যাপন করছে সহস্র পরিবার। অবৈধ দখলদারিত্ব ও পরিকল্পনাহীনতার কারণে এমনটি ঘটেছে বলে স্থানীয়দের দাবি। তবে, উক্ত জলাবদ্ধতা নিরসনে অধিকাংশ নীরব ভূমিকা পালন করলেও, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব আব্দুল মজিদ বিশ্বাস। সম্প্রতি, নিজ উদ্যোগে নবগঙ্গা নদী পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে পৌরসভা কর্তৃপক্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন  জনাব আব্দুল মজিদ বিশ্বাস। শহরের আরাপপুর, চাঁনপাড়া, কলাবাগান, মর্ডান মোড়, ব্যাপারীপাড়া, পাগলাকানাই ও হামদলের বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণে তিনি হাতে তুলে নিয়েছেন কোঁদাল-ঝুড়ি। বিএনপি নেতার এমন উদ্যোগে জেলা জুড়ে চলছে প্রশংসার ঝড়। অনেকে বলছেন, "জনাব আব্দুল মজিদ বিশ্বাস সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর আদর্শের কাণ্ডারি।"
এদিকে জনাব আব্দুল মজিদ বিশ্বাসকে সহযোগিতা করছেন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম শফি বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন, দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ, ঝিনাইদহ জেলা যুবদলের সাজ্জাদুল হক মিলনের নেতৃত্বে একটি বিশেষ টিম। উক্ত কাজ পরিদর্শনে এসে জনাব আব্দুল মজিদ বিশ্বাস বলেন, "বিএনপি আগামীতে সরকার গঠন করলে, আমরা একটি আধুনিক ঝিনাইদহ শহর গড়ে তুলবো ইনশাআল্লাহ।"
এদিকে কাজের অগ্রগতি সম্পর্কে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফি বিশ্বাস বলেন, "বিগত ১৭ বছরে ঝিনাইদহে কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। আমরা ঝিনাইদহবাসীর জন্য সর্বাত্মক কাজ করে যাবো ইনশাআল্লাহ।"

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ