ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জমি লিখে না দেওয়ায় পিতাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ৩:৫৭

মানিকগঞ্জের শিবালয়ে জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে হাবেজা খাতুন (৩০) এর বিরুদ্ধে। এ ঘটনায়  ওই মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১২ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আলোকদিয়া চরের ময়ান শেখ তার স্থাবর সম্পত্তি ছেলে মেয়েদের মাঝে লিখে দিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামে বসবাস করছিলেন। ওই বাড়িতে হাবেজা তার সঙ্গে থাকতেন। পাবনার সুজানগরে ময়ান শেখের নামে থাকা ১৬ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ইতোমধ্যে বিদেশ ফেরত কন্যা হাবেজার নামে লিখে দেন। বাকি চার শতাংশ জমি লিখে দেওয়ার জন্য হাবেজা মাঝেমধ্যে তার বাবাকে জোর করেন। ময়ান এতে রাজি না হওয়ায় সোমবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাঠের বাটাম দিয়ে পিতাকে আঘাত করেন হাবেজা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও হাবেজাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ময়ান শেখের প্রথম পক্ষের ছেলে সাইদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে হাবেজাকে গ্রেফতার করা হয়েছে। লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান