কাপাসিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার বিকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রচুর চন্দ্র বর্ধনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলাইমান মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বাপ্পী দে।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য বিকাশ চন্দ্র শীল প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক রাজমনি সাহা রাজু, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এর আগে স্থানীয় মহিলা দলের উদ্যোগে তরগাঁও ইউনিয়নের দিগধা গ্রামে এবং বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে মহিলা দলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যের মাঝে তরগাঁও ইউনিয়ন মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান