ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে পথ চলছেন সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৩-৮-২০২৫ বিকাল ৫:৭

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের বলিষ্ঠ নেতৃত্বের জন্য ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষ তার প্রহর গুনছে। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা সকল শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে গেঁথে আছে। নির্যাতিত মানুষ, প্রকৃত বিএনপি নেতাকর্মী এবং দেশপ্রেমিক সুশীল সমাজের কাছে তিনি একজন পরীক্ষিত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত।

দুইবারের নির্বাচিত এই এমপি ও জননেতা ১৯৭৮ সাল থেকে ধাপে ধাপে যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা নূরুজ্জামান বিশ্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ব্যবধানে পরাজিত হন। একই বছর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি ছুরিকাহত হন এবং মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও প্রায় ১ লক্ষ ১০ হাজার ভোট পেয়েও আওয়ামী লীগের প্রহসন ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে পরাজিত হন।

ওয়ান-ইলেভেনের সময় যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি এক বছর কারাভোগ করেন এবং অমানবিক নির্যাতনের শিকার হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলা ও ষড়যন্ত্রের শিকার হয়েও তিনি কখনো দলীয় গঠনতন্ত্র বিরোধী কোনো কাজ করেননি। তার এই দৃঢ়তা এবং ত্যাগী মনোভাবের কারণে দলীয় হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তার যথেষ্ট সুনাম রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জামায়াতের বিপরীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সিরাজুল ইসলাম সরদারের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে দলীয় হাইকমান্ডকে মনোনয়ন বাণিজ্যের ফাঁদে না পড়ে তারেক রহমানের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে মনোনয়ন চূড়ান্ত করতে হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬