ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আমি সুস্থ হয়ে উঠেছি : পেলে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২১ সকাল ৯:৩৭

এক সপ্তাহের মধ্যে দুইবার হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতেও পাঠানো হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেকে। ফলে সবার মনে যখন এই তারকা ফুটবলার ভীতি সঞ্চার করেন, ঠিক তখনই নিজে সুস্থতা নিয়ে মুখ খুললেন তিনি। আর ভালোভাবেই সুস্থ হয়ে উঠেছেন বলেও জানালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের সুস্থতার কথা জানিয়ে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘'বন্ধুরা, আমি এখনও খুব ভালোভাবে সেরে উঠছি।'

এছাড়া ধনব্যাদ জানিয়ে পেলে আরও লেখেন, 'আজ পরিবারের সদস্যদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমি হাসিখুশি আছি। আপনাদের কাছ থেকে যে ভালোবাসার বার্তা পেয়েছি তার জন্য ধন্যবাদ।'

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলের মেয়ে এক পোস্টে তিনি জানান, ‘বাবা সুস্থ হয়ে উঠছেন। এই বয়সে এমন অস্ত্রোপচারের পর সুস্থ হতে সময় লাগে। কখনও ভাল থাকে, কখনও খারাপ। আগের দিন তার একটু শরীর খারাপ হয়েছিল, এখন সে ভাল আছে।

প্রসঙ্গত, চার দশকেরও বেশি সময় আগে ১৯৭৭ সালে অবসর নেন ফুটবলের রাজা খ্যাত এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলে। মূলত তিনি তিনবার বিশ্বকাপ জয় করার জন্য এখনও বিখ্যাত হয়েছেন। এছাড়া তিনি তার ক্লাব ও দেশের হয়ে ১,৩৬৩টি ম্যাচ খেলে মোট ১,২৮১টি গোল করেছেন যা বিশ্ব রেকর্ড। সম্প্রতি তার গড়া লাতিন আমেরিকার কোনও ফুটবলারের সর্বোচ ৭৭ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন লিওনেল মেসি।

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি