ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিকেলে নামছে সোহানরা, খেলা দেখবেন যেভাবে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ১:২৪

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হবে। 

অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া ১১ দলের এই টুর্নামেন্টটিতে দ্বিতীয়বারের অংশ নিচ্ছে বাংলাদেশ। আগের আসরের সাফল্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের পর এবারের আসর ঘিরে দর্শকদের আগ্রহ এবং প্রত্যাশা দুই-ই বেশি। 

গতবারের মৌসুমে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করলেও ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। সেই আক্ষেপ ঘোচাতে এবার আরও ভারসাম্যপূর্ণ দল গড়েছে বিসিবি। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গঠিত স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

সিরিজটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। একই সঙ্গে পুরো সিরিজটি লাইভ দেখা যাবে অস্ট্রেলিয়ার সেভেন প্লাস স্পোর্টসে। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও আটটি সম্প্রচারমাধ্যমের মাধ্যমে টুর্নামেন্টটি দেখা যাবে। সবমিলিয়ে ১০টি চ্যানেল ও প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ।

ভারত ও বাংলাদেশে ফ্যানকোড, নেপালে কেটিভি ম্যাক্স, পাকিস্তানে এ স্পোর্টস ও এআরওয়াই জ্যাপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টেলিভিশন, শ্রীলঙ্কায় স্টিক্স স্পোর্টস, আফ্রিকায় আনবিটেন ও প্রাইমমিডিয়া স্পোর্টস (নির্বাচিত ১৯টি ম্যাচ সম্প্রচার করবে) এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

বাংলাদেশ 'এ' স্কোয়াড-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

এমএসএম / এমএসএম

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ