ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্যালেসকে হারিয়ে শীর্ষে লিভারপুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২১ সকাল ৯:৪১

অ্যানফিল্ডে অনুষ্ঠিত শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টল প্যালেসের বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। এ জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জার্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচে একটি করে গোল করেছেন সাদিও মানে, মোহামেদ সালাহ এবং নাবি কেইতা।

ঘরের মাটিতে ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে লিভারপুল। তাতে সুযোগও আসে বেশ। কিন্তু এরপরও পাচ্ছিল না গোলের দেখা। অবশেষে বিরতিতে যাওয়ার ২ মিনিট আগে ম্যাচের অচলবস্থার অবসান ঘটান মানে।

এ সময় মোহাম্মদ সালাহ’র নেওয়া হেড ফিরিয়ে দেন ক্রিস্টালের গোলরক্ষক গুয়েতা। কিন্তু সেটা চলে যায় মানের কাছে। মানে জালে জড়াতে ভুল করেননি। এর মধ্য দিয়ে লিভারপুলের হয়ে সবশেষ ১৪ ম্যাচে ১৩তম গোল করেন মানে।

বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৭৮তম মিনিটে আসে দ্বিতীয় গোল। ভার্জিল ভ্যান ডাইকের শট ঠেকালেও ফিরতি চেষ্টায় সালাহর শট ঠিকই গিয়ে আছড়ে পড়ে বল। দুই গোলে এগিয়ে যায় অল রেডরা।

আর ৮৯তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন কেইটা। লিভারপুলের প্রথম প্রচেষ্টা এবার ঝাঁপিয়ে ঠেকিয়েছিলেন গুয়াইতা; কিন্তু ডি-বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন গিনির সেন্ট্রাল মিডফিল্ডার।

এ জয়ের ফলে ৫ ম্যাচে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান লিভারপুলের। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। আর তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাটেডের সংগ্রহ ৪ ম্যাচে ১০ পয়েন্ট। তাদের অবস্থান টেবিলের তিন নম্বরে।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে