ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

'হয় মাদক, নয়তো মধুখালী থানা পুলিশ'—ওপেন হাউজ ডে'তে পুলিশ সুপারের হুঁশিয়ারি


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৩:২৫

'মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি'—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় থানা চত্বরে এই অনুষ্ঠান হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাব-ইন্সপেক্টর প্রাণকৃষ্ণ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মধুখালী উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামান, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল, মধুখালী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা বাকি এবং আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় জনগণ।

অনুষ্ঠানে বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, "মধুখালীতে হয় মাদক থাকবে, নয়তো মধুখালী থানা পুলিশ থাকবে। আমরা মাদকের কোনো অবকাশ রাখব না।" এই ওপেন হাউজ ডেতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর